সাতক্ষীরা ফেন্সি পিজিওন ক্লাবের ঈদ পুনর্মিলনী
সাতক্ষীরা ফেন্সি পিজিওন ক্লাবের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। ২২ জুন শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা লেকভিউ ক্যাফে হলরুমে সাতক্ষীরা ফেন্সি পিজিওন ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাইফুর রহমান। সাধারণ সম্পাদক নুরুস সালাম অভির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা ফেন্সি পিজিওন ক্লাবের সহ-সভাপতি সেলিনা আক্তার শীলা। বিশেষ অতিথি ছিলেন এসআরকে শাওন, এসএম নাসিম উদ্দীন, সাদ্দাম হোসেন জ্যোতি, শাহাদাত হোসেন রনি, সাঈদুর রহমান সুমন, খান সেলিম রেজা তুষার, হাসান শাহরিয়ার রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম, আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা ফেন্সি পিজিওন ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিভুক্তরা হলেন উপদেষ্টা সেলিম রেজা তুষার, মিজানুর রহমান, সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি মতিলাল সিংহ, ফারুক হোসেন, রোকনুজ্জামান, শাহাজাদা সুলতান মামুন, কাজী মামুন বিল্লাহ, তৌহিদুর রহমান দিদার, মিরাজ খান, সাধারণ সম্পাদক শেখ নুরুস সালাম অভি, যুগ্ম সম্পাদক সুভাষ ঘোষ, সহ-সম্পাদক আব্দুল করিম, এস এম ইমরানুল কবির, আলমগীর, হাবিবুর রহমান সোহাগ, মশিউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফি মাহমুদ, মাহবুব আলম, সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক সৈয়দ ইলমুল্লাহ হক ঈদু, মহিলা সম্পাদিকা শামছুন নাহার রোজি, সহ-মহিলা সম্পাদিকা মিরা পারভীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply