মানবতার সেবায় নিবেদিত ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ
ঝাউডাঙ্গা প্রতিনিধি ঃ মানবতার সেবায় নিবেদিত সদর উপজেলার ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যরা। ২০১৫ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করছে তারা। সংগঠনের সকল সদস্য কাজের মাধ্যমে সফল সয়ংক্রিয় ও স্বেচ্ছাব্রেতী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা ও তার সম্ভাবনা বিকাশের সহযোগিতা, অসুস্থ রোগিকে স্বেচ্ছায় রক্ত দান, বিভিন্ন দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে।
ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ মেধাবী ছাত্র ছাত্রীদের বই খাতা কলম বিতরণ, ৬৭৫ টি ফলজ বনজ ঔষধি গাছ বিতরণ ও অসুস্থ রোগিকে স্বেচ্ছায় ২৮৫ ব্যাগ রক্ত দান করেছে। মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের উৎসাহিত করছে মানবতার সেবায় নিবেদিত সদর উপজেলার ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ।

Leave a Reply