ঢাকাFriday , 21 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংসদে সাতক্ষীরার উন্নয়নে দাবি তুলে ধরায় গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন এমপি রবি

admin ঢাকা
আপডেট: 21 June 2019, 21:04

ডেস্ক রিপোর্ট: মহান জাতীয় সংসদে সাতক্ষীরাবাসীর উন্নয়নে চাওয়া পাওয়ার কথা তুলে ধরায় গণমানুষের ফুল ও ভালবাসায় সিক্ত হলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (২১ জুন) বিকালে সদরের বিনেরপোতা বাইপাস সড়কে হাজার হাজার মানুষের ফুল ও ভালবাসায় সিক্ত হন তিনি।
বৃহস্পতিবার বিকালে বাজেট আলোচনায় তিনি সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের দাবি নিয়ে কথা বলেন। শুক্রবার সংসদ সদস্যের সাতক্ষীরায় আসার কথা শুনে দুপুর থেকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দলীয় নেতা-কর্মী সমর্থক ও সাধারণ মানুষ হাজির হতে থাকেন। সেখান থেকে হাজার হাজার মানুষ ব্যান্ড পার্টি ও মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পৌঁছে যান বিনেরপোতা বাইপাস সড়কে। সেখানে এমপি রবি এসে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার বিকালে মহান জাতীয় সংসদে বাজেট পরবর্তী আলোচনায় এমপি রবি তার বক্তব্যে বলেন, বাজেট নিয়ে আলোচনা আগে নয়। আমার সাতক্ষীরার সাধারণ মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের দাবি তুলে ধরতে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আগে তাদের কথা বলতে চাই। এসময় তিনি সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ, সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, সাতক্ষীরায় নতুন বিদ্যুৎ প্লান্টসহ উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। সেকারণে সাতক্ষীরার সাধারণ মানুষ আজ মহা খুশি তাদের নেতাকে পেয়ে।
এসময় উপস্থিত সকলে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি রবিকে দলীয় নমিনেশন দেওয়ায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *