ঢাকাFriday , 21 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে গণশুনানী

admin ঢাকা
আপডেট: 21 June 2019, 20:58

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-পেইড মিটার বিড়ম্বনা এবং ওজেপাডিকোর অনিয়ম ও অস্বচ্ছতার বিষয়ে নাগরিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জেএসডির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. আজহারুল ইসলামসহ শহরের বিভিন্ন স্থান থেকে আগত প্রি-পেইড মিটার নিয়ে ভুক্তভোগী নাগরিকগণ।
গণশুনানী শেষে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আগামী বুধবার ২৬ জুন সকাল ১০ টায় পাওয়ার হাউজ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *