ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় তিন রেস্টুরেন্ট মলিককে জরিমানা

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 23:00

এম এ কাশেম, কলারোয়া: কলারোয়ায় ওজনে কম দেয়ার অপরাধে ৩ টি হোটেল-রেস্টুরেন্টের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা দুলালের মিষ্টি, জয়ন্তী হোটেল-রেস্টুরেন্ট ও রাজ হোটেলকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রকিবসহ একটি প্রতিনিধি দল সেসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন। ক্রেতাদের ঠকিয়ে বিক্রিত পণ্য ওজনে কম দেয়ায় দুলালের মিষ্টিকে ৫ হাজার টাকা, জয়ন্তী রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশপাশি তাদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী আব্দুল মান্নান জানান, ওজন পরিমাপ করতে গিয়ে দেখা যায় প্রতি কেজিতে দুলালের মিষ্টি ১২০ গ্রাম কম, রাজ হোটেল ৯৬ গ্রাম কম ও প্রতি দু’কেজিতে জয়ন্তী হোটেল ১৩৬ গ্রাম কম পণ্য দেয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী উপজেলা পরিষদের সামনের কথিত প্রসিদ্ধ ওই তিনটি মিষ্টির দোকানে ওজন কম দেয়ায় ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, কিছুদিন আগেও উপজেলা মোড়ের দুলালের মিষ্টি দোকানকে নোংরা পরিবেশের কারণে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *