ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল: টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 23:00

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া ফুটবল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু (পুরুষ) ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বঙ্গমাতা (প্রমিলা) ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মৌতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *