ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়িতে জমিজমা রিরোধে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 21:40

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়িতে জমিজমা সংক্রান্ত রিরোধে জের ধরে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে।
আহতরা জানায়, জমিজমা সংক্রান্ত রিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে আমরা যখন দুপুরের ভাত খেতে বসি ঠিক সেই সময় আমাদের উপর অতর্কিত হামলা চালায়। দক্ষিণ ফিংড়ি এলাকার মৃত কেড়– গাজীর ছেলে জামায়াত নেতা ও নাশকতা মামলার আসামি গোলাম রসুলের (৪৭), নেতৃত্বে তার ছেলে আসাদুল গাজী (২৭), একই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে শেখ হামিদ মাস্টার (৬২), তার ছেলে কাইয়ূম (৩৭) ও মৃত ফজর আলীর ছেলে মহাসিন (৩৪) সহ ১৫/১৬ জন ব্যক্তি দা, কুড়াল, চাপাতিসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুপুরে ভাত খাওয়ার সময় আমাদের উপর অতর্কিতে হামলা করে। এসময় একই এলাকার মৃত মাজেদ গাজীর ছেলে মহিদুল গাজী (৩৫), মুনছুর গাজীর ছেলে নূর আলী গাজী (২৬) তার মেয়ে নারগিস বেগম (২৭) ও রফিকুল গাজীর স্ত্রী বিলকিস বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। হামলার সময় প্রতিপক্ষ গরু ব্যবসার নগদ ২ লক্ষ টাকা, ২ টি স্বর্ণের চেইন, ১ টি আংটি ও ১ জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *