ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ২০১৯-২০ সেশনের কমিটি গঠন ও শপথ গ্রহণ গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় নবারুন মোড়স্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতী রবীউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তোছাদ্দেক হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের সার্বিক বিষয় তুলে ধরেন ও ২০১৭-১৮ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০১৯-২০ সেশনের কমিটি ঘোষণা করেন। সভাপতি হন মাওলানা মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান ও সেক্রেটারি ছারোয়ার আলম।

Leave a Reply