সাতক্ষীরা জেলা পরিষদের ৫২ লক্ষ টাকার চেক বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরা পৌর এলাকায় সাড়ে ৫২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট হলরুমে আর্থিক অনুদানের এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, অনিমা রাণী মন্ডল, মনিরুল ইসলাম মাসুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

Leave a Reply