ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পাইথন ও স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
June 20, 2019 9:41 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার ৬ দিনব্যাপী পাইথন ও স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার (২০ জুন) সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ১৫ থেকে ১৭ জুন প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের জন্য স্ক্র্যাচিং এবং ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের কিশোর শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের বিদ্যোৎসাহী সদস্য সংশ্লিষ্ট প্রোগ্রামের সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর শেখ ফারুক হোসেন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিক্ষক শহিদুল ইসলাম ও আইসিটি শিক্ষক রাজীব সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।