দেবহাটায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিজিবির অভিযানে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বসন্তপুর স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করেন। দেবহাটা ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে ৪৮ বোতল ফেনসিডিল ফেলে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক চোরাচালানীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply