ঢাকাWednesday , 19 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে ব্যবসায়ীকে নির্যাতন করে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর

admin ঢাকা
আপডেট: 19 June 2019, 21:53

কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা বাজারের এক চাল-কুড়া ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর বাজারের চাল কুড়া ব্যবসায়ী রফিজ উদ্দীন দীর্ঘদিন যাবৎ শংকরপুর গ্রামে হারেজ তরফদারের পুত্র আঃ সাত্তার ও তার ভাগ্নে আবু মুছার সাথে ব্যবসার লেন-দেন করে আসছিলেন। কিন্তু লেন-দেনের কিছু টাকা রফিজ উদ্দীনের কাছে আঃ সাত্তার ও আবু মুছা পাওনাদার হয়। ১৭ জুন দুপুর ২ টার দিকে সাত্তার তরফদার ও আবু মুছা রফিজ উদ্দীন গাইনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাকে মারপিট করে আহত করেন। রফিজ উদ্দীন গাইনের অবস্থা গুরুতর হওয়ায় তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সুচতুর সাত্তার তরফদার শ্যামনগর গিয়ে ভাড়াটে লোকজন দিয়ে রফিজ উদ্দীন গাইনকে ১৮ মে সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরে কৌশলে আঃ সাত্তার তাকে পুনরায় হাসপাতালে রেখে আসেন।
কৃষ্ণনগর গ্রামের বেলায়েত গাজীর পুত্র রজব আলী গাজী জানান, আমি ১৮ মে হাসপাতালে আমার অসুস্থ ভাইয়ের সাথে অবস্থান করছিলাম। বিধায় ঘটনাটি হাসপাতালে আমি স্বচোখে দেখেছি আঃ সাত্তার তরফদারের লোকজন হাসপাতালে ঢুকে রফিজউদ্দীন গাইনের উপর অমানসিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। এ ঘটনার পরও রফিজ উদ্দীনের পরিবার এখনও আতংকে ভুগছেন। এদিকে কুড়া ব্যবসায়ী আব্দুস সাত্তারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দেড় লক্ষের অধিক টাকা পাব। দীর্ঘদিন তলবাহানা করে এবং টাকা দিবে না বলে এই কেস সাজিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *