ঢাকাWednesday , 19 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পারিবারিক শত্রুতার জের ধরে: গরুর বাছুরকে কুপিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 19 June 2019, 21:42

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পারিবারিক শত্রæতার জের ধরে গরুর বাছুরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামে।
থানা সূত্র জানায়, নিজদেবপুর গ্রামের মৃত আলহাজ্ব এন্তাজ আলী তরফদারের ছেলে কাশেম তরফদারের (৫০) সাথে তার সহোদর ভাই ঈমান আলী তরফদারের পারিবারিক দ্ব›দ্ব চলছিল। একপর্যায়ে বুধবার সকাল ৭ টার দিকে কাশেম তরফদারের গরুর বাছুরকে কুপিয়ে জখম করে ঈমান আলী তরফদারের স্ত্রী খুকুমনি (৩০)। আশংকাজনক অবস্থায় বাছুরটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল জানান, প্রাণির প্রতি নির্দয় আচরণ প্রতিরোধে ১৯২০ সালে প্রণীত আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
গরুর বাছুরকে কুপিয়ে জখম করার বিষয়টি থানায় অবগত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *