কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে শফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দিপুর গ্রামের গোলাম রব্বানী গাজীর ছেলে।
থানা সূত্র জানায়, গত মার্চ মাসে ওই ইউনিয়নের মলেঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে শফিকুল। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দীন বুধবার (১৯ জুন) বিকেল ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আইন অমান্য করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে শফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
