ঢাকাWednesday , 19 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শ্রমিক অধিকার ও শোভন কাজ বিষয়ে ২ দিনের প্রশিক্ষন শুরু

admin ঢাকা
আপডেট: 19 June 2019, 21:39

ডেস্ক রিপোর্ট: বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা ক্যাথলিক মিশন হলরুমে দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহযোগিতায়, অ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা হেড এর বাস্তবায়নে সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের অধিকার ও শোভন কাজ বিষয়ে ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক সেক্টরে ৮৯ ভাগ শ্রমিক কাজ করলেও শ্রমিক হিসেবে তাদের কোন আইনগত স্বীকৃতি নেই। ফলে বিভিন্নভাবে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮ নং কম্পোনেন্ট বাস্তবায়ন করতে হলে অপ্রাতিষ্ঠানিক খাতকে গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রতি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড ইন্সপাইরেটর মুশফিক তাজওয়ার, অ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের প্রোগ্রাম কো-অডিনেটর শেখ আহছানুল ইসলাম, হেড এর প্রোগ্রাম অফিসার শামীমুল ইসলাম, জয় সরদার প্রমুখ।
প্রশিক্ষণে রং পালিশ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, ইটভাটা শ্রমিক ইউনিয়ন, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার রং শ্রমিক ইউনিয়নের ৪ জন নারী ও ২০ জন পুরুষ অংশ নেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করছেন বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপারেশ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *