কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ঠিকাদার নিহত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু আসলাম খোকন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। তিনি খুলনার আহসান আল রোডের মৃত খাদেম আলীর ছেলে।
সূত্র জানান, মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঠিকাদার আবু আসলাম খোকন সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে কালিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের স্টার পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হানিফ পরিবহনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর জখম হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply