ঢাকাTuesday , 18 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের আটুলিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 18 June 2019, 22:39

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেণ্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা ১৮ জুন সকাল আটটায় অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে নওয়াবেঁকী সপ্রাবি ১-০ গোলে দক্ষিণ আটুলিয়া সপ্রাবিকে পরাজিত করে এবং বঙ্গমাতায় দক্ষিণ বড়কুপট সপ্রাবি ১-০ গোলে উত্তর ছোটকুপট সপ্রাবিকে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়।
খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, ইউনিয়ন সচিব বাবুলাল মিস্ত্রী, প্রধান শিক্ষক অজয় কুমার সরকার, প্রশান্ত কুমার মন্ডল, রবিউল ইসলাম প্রমূখ। রেফারি ছিলেন আঃ সবুর টগর, জাহিদ হাসান, সহিদুজ্জামান, তিমির কুমার মন্ডল ও স্বপন কুমার বিশ্বাস। ধারাবর্ণনায় ছিলেন মঈনুল ইসলাম ও মোস্তাক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *