ঢাকাTuesday , 18 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 18 June 2019, 22:34

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও খেলা কমিটির সদস্য সচিব প্রণব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাবুল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিন্নাত আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ঘলঘলিয়া জয়লাভ করে। খেলায় রেফারী ও সহকারী রেফারী ছিলেন মিজানুর রহমান, তৌহিদুর রহমান সুজন, ফারুক হোসেন, জিন্নাত আলী, মুকুল হোসেন, শহিদুল ইসলাম ও শাহিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *