পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৯টায় উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে। অপরদিকে ৩-২ গোলে বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক রিয়াজুল ইসলাম, ইয়াছিন আলী, জিয়াদ আলী, মহব্বত আলী, লাবণী পারভিন, রেহানা পারভিন, শামিমা পারভিন, শাহানুর নাহার, রাশিদা খাতুন, রুমানা পারভিন, আরিফা পারভিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
