ঢাকাMonday , 17 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টাউনশ্রীপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 17 June 2019, 23:58

এম এ মামুন, দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণে প্রতিবন্ধকতার সমাধান দাবি করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকসহ এলাকাবাসী। সোমবারন (১৭ জুন) সকালে এ ব্যাপারে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পৃথকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন তারা।
সূত্র জানায়, পিইডিপি-৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীর ও গেট নির্মাণের জন্য অনুমোদিত তালিকায় বিদ্যালয়টি অর্ন্তভুক্ত হয়েছে। সীমানা প্রাচীর ও গেট নির্মাণের শুরুতেই এসএমসি, পিটিএ কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউপি চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে সীমানা প্রাচীর প্রসঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা সভায় কয়েকজন সদস্য রাস্তার পাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের বিরোধিতা করায় সেখানে কাজ করা সম্ভব হচ্ছে না। অথচ স্কুলের পাশ দিয়ে প্রধান সড়ক চলে যাওয়ায় বিদ্যালয় চলাকালীন ট্রলি, ইঞ্জিন চালিত ভ্যান, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করে। আবেদনপত্রে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম, আব্দুর রউফ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আরশাদ আলী সরদার, সদস্য আব্দল্লাহ আলী রেজা, পিটিএ সদস্য, অভিভাবকসহ গ্রামের সাত শতাধিক মানুষ স্বাক্ষর করেছেন। তারা অবিলম্বে শিশুদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি দ্রæত সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *