সাতক্ষীরায় ১৩ গরুসহ বিপুল মালামাল উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিজিবির অভিযানে নয় লক্ষ ছাব্বিশ হাজার আটশত টাকা মূল্যের ভারতীয় গরু, শাড়ি, চা পাতা, তালা-চাবি, পলিথিন ব্যাগ, আপেল জুস ও বাই সাইকেলসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, কেড়াগাছি এলাকা হতে ৯ টি ভারতীয় গরু, ভোমরা এলাকা হতে ৫০ টি আপেল জুস ও ৪০ কেজি ভারতীয় পলিথিন ব্যাগ, হিজলদী এলাকা হতে ২০ কেজি ভারতীয় চা পাতা, চান্দুরিয়া এলাকা হতে ১৯৬ টি ভারতীয় তালাচাবি, কাকডাংগা এলাকা হতে ১৩ টি ভারতীয় শাড়ি, বৈকারী এলাকা হতে ৪ টি ভারতীয় গরু, পদ্মশাখরা এলাকা হতে ২ টি ভারতীয় বাই সাইকেল উদ্ধার করে বিজিবি। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply