শ্যামনগরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ এ কাজে কৈখালী ভ‚মি অফিস সহযোগিতা করছে।
সূত্র জানায়, মাদার নদীর চরে গড়ে উঠা ম্যানগ্রোভ বনজ ভূমি ধ্বংস করে প্রভাবশালী মহল গড়ে তুলছে স্থাপনা। সুবিধা দেখেই মোটা অংকের অর্থের বিনিময়ে কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের অসাধূ এক কর্মকর্তা দখলদারদের সহযোগিতা করে আসছে।
সূত্র জানিয়েছে, জয়াখালী গ্রামের মৃত ফকির মোল্যা ওরফে ছেফাতুল্যাহ মোল্যার তিন পুত্র নূরো মোল্যা, হেদায়েত মোল্যা ও অতিয়ার মোল্যা ১নং খাস খতিয়ানের সাবেক দাগ নং-৭৯২, হাল-৪৮৯১, ৪৮৯৩, ৪৮৯৫ দাগের মোট ২ একর ৫৬ শতক জমি অবৈধভাবে দখল কওে নিয়েছেন। গত ১৫ জুন কৈখালী ভ‚মি অফিসকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পাকাঘর নির্মাণ করেছেন তারা। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি তফশীলদার সুধীন কুমারের মোবাইল বন্ধ পেয়ে ছোট নায়েব তপন কুমারকে অবগত করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
নূরো মোল্যা, হেদায়েত মোল্যা ও অতিয়ার মোল্যা বলেন, আমরা ছোট নায়েবের সাথে কথা বলে কাজ করছি। এটা আমাদের দখলে। আমাদের জায়গা। এলাকার ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সুজন সরকার বলেন, কোন ভূমিদস্যু রেহাই পাবে না। আমি তফশীলদার সধীন কুমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।
এ বিষয়ে কৈখালী তফশীলদার সুধীন কুমার বলেন, এসিল্যান্ড স্যার আমাকে বলেছেন। আমি বিষয়টি তদন্তের করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

Leave a Reply