ঢাকাMonday , 17 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতিকে বহিষ্কার

admin ঢাকা
আপডেট: 17 June 2019, 23:43

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালীতে অবস্থিত স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সালেহা খাতুনকে (৩৬) বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার(১৭ জুন) বিকাল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ম্যানেজার ইঞ্জিনিয়ার মো¯ত্মাফিজুর রহমান সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারালী ইউপি’র ৫নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সেলিনা খাতুনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তারালী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আনসার আলী মোড়ল জানান,তারালী ইউনিয়নের গোপালপুর গ্রামের ইশার আলী মোড়লের স্ত্রী ও ফাউন্ডেশনের সভাপতি সালেহা খাতুন গত ৩ বছর যাবৎ ফাউন্ডেশনের দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে তিনি অনুমান ৫ লক্ষাধিক টাকা আতœসাৎ করাসহ ফাউন্ডেশনের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছে। এজন্য তাকে সর্বসম্মতিক্রমে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *