ধলবাড়িয়ায় মিনি ফুটবল টুর্ণামেন্টে রতনপুর জয়ী
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বিকালে গণেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সংরক্ষিত ইউপি সদস্য বেবি আকতার, ইউপি সদস্য খায়রুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম, বিল্লাল গাজী, শফিকুল ইসলাম প্রমুখ। খেলায় রতনপুর ফুটবল একাদশ ২-১ গোলে কদততলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন তপু হোসেন, সহকারি ছিলেন মোক্তাদি ও ইমরান হোসেন।

Leave a Reply