দেবহাটার আ’লীগ নেতা আব্দুল বারীর স্ত্রীর দাফন সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের সমাজসেবক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং কোঁড়া আহছানীয়া শাখা মিশনের সভাপতি শেখ আব্দুল বাবীর স্ত্রী ফেরদৌসী বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি….রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর ১৬ জুন বেলা সাড়ে ১২টায় ঢাকা ডেল্টা মেডিকেল কলেজ হাসাপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্বামী, ৬ জন মেধাবী ও গুণী কন্যা, জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৭ জুন সোমবার সকাল ১০টায় কোড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ শামছুল হুদা।
নামাজে জানাযায় অংশগ্রহণ করেন মরহুদার স্বামী শেখ আব্দুল বারী, ভাসুর আলহাজ্জ শেখ নূরুল হুদা, ভাসুর পুত্র এ্যাড. শাখাওয়াত হোসেন, প্রভাষক লিটু, আলহাজ্জ বাবুরালী সরদার, জামাতাগণ, অন্যান্য আত্মীয়-স্বজন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নলতা শরীফ থেকে অংশ নেয়া নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ ডা. আকবর হোসেন, আলহাজ্জ আবুল কাশেম, প্রভাষক মনিরুজ্জামান মহসিন, প্রভাষক আহছান রউফ চান্দু, মোবারক আলী, আব্দুস সাত্তার, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, প্রভাষক আজিজুর রহমান, রিন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, আসন্ন পবিত্র হজ্জব্রত পালনের জন্য মরহুমা ফেরদৌসী বেগম ও তার স্বামী শেখ আব্দুল বারী টাকা জমা দিয়েছেন। কিছুদিন পরের তাদের হজ্জ ফ্লাইট ছিল। শেখ আব্দুল বারী তার স্ত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply