ঢাকাMonday , 17 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ২৩ পলাতক আসামি আটক

admin ঢাকা
আপডেট: 17 June 2019, 21:57

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ জন পলাতক আসামিকে আটক করেছে। রবিবার দিনগত রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক আসামিদের মধ্যে ৩ জন মহিলা রয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
আটক আসামিরা হলো শার্শার সামটা গ্রামের রমজান মিস্ত্রির ছেলে রাজু আহম্মেদ, কাঠুরিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আমান, হাসেম আলীর ছেলে সজিব হোসেন, মকছেদ আলীর ছেলে টেনু, টেনুর ছেলে সাগর, পান্তাপাড়া গ্রামের আয়েত আলীর ছেলে আশারেফ হোসেন, কৃঞ্চপুর গ্রামের মোবারক ইসলামের ছেলে মফিজুল ইসলাম, কেরালখালী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী পারুল বেগম, ইউনুছ আলীর ছেলে মিকাইল আলী, সেতাই গ্রামের সাফিয়ারের ছেলে নজরুল ইসলাম, নজরুলের স্ত্রী নবিছন বিবি, নাভারণ কাজিরবেড় গ্রামের হাজু কওছার মোড়লের ছেলে রুপচাঁন, সাতমাইল গ্রামের কাদের ধাবকের ছেলে মিঠু ধাবক, রুদ্রপুর গ্রামের হবিবার রহমানের ছেলে সাজু আহম্মেদ, কায়বা গ্রামের দরুদ আলীর ছেলে হাসান আলী, টেংরালী গ্রামের ইউনুছ আলীর স্ত্রী পারভিনা বেগম, রামপুর গ্রামের সুলতান আহম্মেদ বাদসার মেম্বরের ছেলে আব্দুল আলিম লতা, সম্বন্ধকাঠি গ্রামের আজিজুলের ছেলে সাইফুল, কন্দর্পপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আদম আলী, বুরুজবাগান গ্রামের আঃ হামিদের ছেলে হাসানুল বারী, বাগআঁচড়া গ্রামের কালাচাঁদ মন্ডলের ছেলে মাহাবুব হোসেন ও ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামটা গ্রামের মমিনুলের ছেলে আকরামুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *