কলারোয়াতে আশা’র সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং
কলারোয়াতে আশা’র সাথে পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। আশা’র কলারোয়া শাখার ব্যবস্থাপক আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী রুহুল আমিন, আবু আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে করণীয় বিষয়ক আলোচনা করা হয়। পরিশেষে উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঋণের ক্ষেত্রে আশা সহযোগিতা করবে বলে আশ^াস প্রদান করে। উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার শরিফুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাওন কো-অর্ডিনেটর মৃনাল সরকার।

Leave a Reply