সখিপুর ইউনিয়ন আ’লীগের সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মহিউদ্দীন মোড়ল, শেখ মারুফ হোসেন, সদস্য মাহবুবুল হক ফয়জুল, দুলাল চন্দ্র ঘোষ, ইউনিয়ন যুগ্ম-সম্পাদক মোনাজত আলী, অজয় চক্রবর্তী জগো, মহিলা বিষায়ক সম্পাদিকা আরতী রাণী ঘোষ, পুষ্প রাণী, সুফিয়া খাতুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সালামতুল্লাহ গাজী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মন্টু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল শিকারী, ৪ নং ওয়ার্ড সভাপতি দিলীপ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পদক আব্দুল করিম, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, ৬নং ওয়ার্ড সভাপতি অরবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, ৭নং ওয়ার্ড সভাপতি নবাব আলী, সাধারণ সম্পাদক অরশাদ আলী, ৮নং ওয়ার্ড সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক বিজন চন্দ্র ঘোষ, ৯নং ওয়ার্ড সভাপতি হারুর অর-রশীদ, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply