ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা ইউপির প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলামের: শূন্য পদে লড়ছেন তার স্ত্রী পুতুল

admin ঢাকা
আপডেট: 16 June 2019, 21:15

সমীর রায়, আশাশুনি: আশাশুনির কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন প্রয়াত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল। রবিবার (১৬ জুন) বিকালে পুরোহিতপুর গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে তিনি তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি বলেন, আমার স্বামী এলাকায় স্মাপ্রদায়িক স্মপ্রীতি অক্ষুণ্ম রেখে ইউনিয়নের উন্নয়নের জন্য আমৃত্যু পরিশ্রম করে গেছেন। আমি তার সহধর্মীনি হিসাবে তার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলের সেবা করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, মহিলা সদস্য কুইন, সমাজসেবক নাজিমুদ্দিন, ইসমাইল হোসেন, আব্দুল ওহাব, আঞ্জুরা প্রমুখ।
এদিন তিনি ইউনিয়নের দাঁদপুর, মহিষাডাংগা, মহাজনপুর, আগরদাড়ি গ্রামে সর্বস্তরের নারী পুরুষের সাথে মতবিনিময় করেন।
প্রসঙ্গত: কুল্যা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এসএম রফিকুল ইসলাম গত ১৫ মে সড়ক দুর্ঘনায় মারাত্মকভাবে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *