ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম: ছাত্রলীগের মানববন্ধন, বিক্ষোভ মিছিল

admin ঢাকা
আপডেট: 16 June 2019, 21:18

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে সাব-রেজিস্ট্রি অফিসের ব্যাপক দুর্নীতি ও জাল দলিল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুন) সকাল ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনের মানিকখালি সড়কে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন ও আনুলিয়া শাখার সভাপতি জহুরুল ইসলাম। উপজেলার ১১টি ইউনিয়নের সকল সভাপতি/সম্পাদকসহ ও জাল দলিলের কারণে ক্ষতিগ্রস্ত চাপড়া গ্রামের জয়নুল আবেদীন ও শ্রীকলস গ্রামের পাপিয়া আক্তার মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আশাশুনি সাব-রেজিস্টার পার্থ প্রতিম মূখার্জী বিভিন্ন অনিয়ম করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং জাল দলিল সৃষ্টি করে মানুষকে সর্বস্বান্ত করে চলেছেন। তিনি তার মদদপুষ্ট অসাধু দলিল লেখকদের সাথে নিয়ে অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
বক্তারা অবিলম্বে দুর্নীতিপরায়ণ এই কর্মকর্তার বদলী ও জাল দলিল সৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *