ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ডাকাতির ঘটনায় আটক ১

admin
June 16, 2019 9:17 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় মোসলেম গাজী (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারী গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। শুক্রবার (১৪ জুন) রাত ১১ টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য মোসলেমকে আটক করেন। শনিবার (১৫ জুন) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, ডাকাতির ঘটনায় মোসলেম আলীকে আটক করা হয়। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সে ডাকাতির কথা স্বীকার করেছে। আমরা এই ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
প্রসঙ্গত: গত সোমবার (১০ জুন) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী গ্রামের মৃত নুর আলীর ছেলে নুর মোহাম্মদ ওরফে বাবুর (৪৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা, ৪ টা সোনার চেইন, ২ জোড়া হাতের বালা, ২ জোড়া কানের দুল এবং ২ টি টাচ মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলে পরিবারটির দাবি।
এসময় ভুক্তভোগী নুর মোহাম্মদ ওরফে বাবু, তার স্ত্রী হোসনে আরা (৩৭) চিৎকার দিলে ডাকাতরা লোহার রড় দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। ডাকাতদের কাছে ককটেল, রাম-দা ও লোহার রড় ছিলো বলে তারা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।