ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হলুদ সাংবাদিকে ছেঁয়ে গেছে কালিগঞ্জ: চলছে নিরব চাঁদাবাজি

admin
June 16, 2019 10:16 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাংবাদিকতার মতো মহান পেশাকে কাজে লাগিয়ে অপসাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতা করে চলছেন কালিগঞ্জের এক শ্রেণীর মানুষ। যারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন নিরব চাঁদাবাজি।
কালিগঞ্জের বাঁশতলা মোড়ের মীর মাসুম নামে এক ব্যবসায়ী জানান, গত কয়েক বছর পূর্বে আমাদের মোড়ে অনেকে হেলিকপ্টার (সাইকেলের পিছে সিট বেঁধে মানুষ বহন করা) চালিয়ে, রঙের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যারা জীবনে কোনদিন স্কুলে যাননি, অথচ তারা এখন সাংবাদিকের পরিচয় দিয়ে নিরবে চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি। যারা নিজের নাম লিখতে পারেন না তারা কিভাবে সাংবাদিক হন তা ভেবে হতবাক হয়েছেন এই ব্যবসায়ী। ওই মোড়ের আলমগীর নামে এক ইঞ্জিনভ্যান চালক জানিয়েছেন, কয়েক বছর পূর্বে তাদের সাথে ইঞ্জিনভ্যান চালাত এক ব্যক্তি। বর্তমানে তিনি সাতক্ষীরার একটি পত্রিকার ইউনিয়ন প্রতিনিধি হয়ে সারা কালিগঞ্জ চষে বেড়াচ্ছেন। প্রতিনিয়ত করছেন চাঁদাবাজি। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন।
এছাড়া একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে প্রচুর পরিমাণ ভুঁইফোড় অনলাইন পোর্টালের আত্মপ্রকাশ হয়েছে। এসব অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় নিয়ে এসব ব্যক্তি বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছেন। সাধারণ মানুুষকে ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন অর্থ। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে নিজেদের বড় বড় সাংবাদিক পরিচয় দিয়ে রীতিমত চালিয়ে যাচ্ছেন দালালি ব্যবসা। আবার অনেকে আছেন যাদের কোন পত্রিকার অস্তিত্ব নেই কিন্তু, তারা নিজেরা নিজেরা সাংবাদিকদের বিভিন্ন ক্লাবের নাম দিয়ে সভাপতি-সম্পাদক হয়ে চাঁদাবাজি ও দালালি ব্যবসা চালিয়ে যাচ্ছেন দেদার।
এসব হলুদ সাংবাদিকের ব্যাপারে কালিগঞ্জের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ  বলেন, আমি ছোট বেলায় দেখতাম আমার বাড়ির পাশে এক ব্যক্তি সাইকেল মিস্ত্রির কাজ করতেন। হঠাৎ কয়েক বছর দেখছি তিনি এখন ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে দেদারছে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি দু:খ প্রকাশ করে বলেন, এসব তথাকথিত সাংবাদিক নিজেরা একলাইন লিখতে পারেন না, অথচ তারা সাংবাদিকের কার্ড পান। এর প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সাতক্ষীরাসহ বেশ কিছু পত্রিকার সম্পাদকরা যাকে-তাকে পত্রিকা চালানোর শর্তে বিভিন্ন প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছেন, যার কারণে এসব তথাকথিত সাংবাদিকের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, আপোষহীন সংবাদ প্রকাশে যেসব সাংবাদিক সঠিক তথ্যের ভিত্তিতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিভিন্ন শ্রেণীর মানুষের দুর্নীতি, অপকর্ম ও বিভিন্ন প্রকার অনিয়ম সবার মাঝে উপস্থাপন করে আসছেন তাদের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় মেতে উঠেছেন এসব হলুদ সাংবাদিক। এমতাবস্থায় কালিগঞ্জবাসী এসব তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।