মৌচাকের পক্ষ থেকে অভিনন্দন
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ কর্তৃক বার্ষিক এ্যাওয়ার্ড প্রদান শনিবার (১৫ জুন) সন্ধ্যয় সাতক্ষীরা শিল্পকলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটকে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কবি, গল্পকার ও নাট্যকার মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুল ওহাব আজাদকে সম্মাননা-২০১৯ প্রদান করায় মৌচাক সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতি দিয়েছেন শেখ আব্দুল ওয়াদুদ, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ আজিজুল হক, মাসুদা মোবারক, সভাপতি আব্দু রশীদ সুমন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল বারী, আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানা জামান, নির্বাহী সদস্য তৃপ্তি মোহন মল্লিক, আসমত হোসেন ও মছরুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply