বুড়িগোয়ালিনীতে দুই গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা করলেন যুবলীগ নেতা
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দুই গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে ৩০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক জি.এম মোস্তাফিজুর রহমান। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ও ৯ নং ওয়ার্ডের মিলনস্থল ভামিয়া খালের উপরের সাঁকো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিলো। স্থানীয় কোন জনপ্রতিনিধি এগিয়ে না আসায় নিজ উদ্যোগে জি.এম মোস্তাফিজুর রহমান বাঁশের স্যাকোটি এলাকাবাসীর উপস্থিতিতে নির্মাণ করে দেন।
জি.এম মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই গ্রামের কয়েক হাজার মানুষ।

Leave a Reply