মানবিক ঢাকা সোসাইটি সাতক্ষীরা জেলার আহবায়ক কমিটি ঘোষণা
ডেস্ক রির্পোট: মানবিক ঢাকা সোসাইটি সাতক্ষীরা জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আদম তমিজী হক ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদশা এ কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগকে আহবায়ক, অ্যাড. তৌহিদুর রহমান শাহীন এবং নাজমুল হাসানকে যুগ্ম আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মহিউদ্দিন হোসেন খোকা, মাহমুদুল আলম খোকন, এনামুজ্জামান নিপ্পন, সোহাগ হোসাইন, হুসাইন জাকির, বিপুল হুসাইন, আব্দুর রব, মোস্তাফিজুর রহমান মোস্তাক ও নুরে আলম সিদ্দীকি প্রমুখ।

Leave a Reply