৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে তালা সেন্ট মেরি ক্লাব চ্যাম্পিয়ন
তালা প্রতিনিধি: আন্দুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফটিক আকুঞ্জী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ‘তালা সেন্ট মেরি ক্লাব’ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় হরি বেকহ্যামের সেন্ট মেরি ক্লাব ৭-০ গোলের ব্যবধানে ‘ডুমুরিয়ার টোলনা ফুটবল একাদশ’কে পরাজিত করে। বিজয়ী দলের সুমন হ্যাট্টিকসহ ৪ টি এবং মাহমুদুল, পারভেজ ও আহসানুর একটি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের সুমন।
জিয়াউর রহমান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুরুল ইসলাম মিন্টু। এ সময় বিজয়ী দলকে ফ্রিজ ও বিজীত দলকে এলইডি মনিটরের রঙ্গীন টেলিভিশন প্রদান করা হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ গাজী এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মনি ও আজিবর রহমান। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a Reply