নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে স্থানীয় যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার তলুইগাছা মাঠে ঘৌড় দৌঁড় দেখতে ভীড় জমায় হাজার হাজার উৎসুক মানুষ। প্রতিযোগিতায় নড়াইলের মিলনের ঘোড়া প্রথম, যশোরের বাঘারপাড়ার আল আমিন শেখের ঘোড়া দ্বিতীয় ও পাবনার শাহিনের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঁশদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, প্রভাষক আমিনুর রহমান, মনোয়ার জাহিদ ”ঞ্চল, তাঁতীলীগ নেতা কবিরুল ইসলাম, আজগর আলী, আব্দুল আহাদ, রুহুল আমিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
