ঢাকাFriday , 14 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওসি মোয়াজ্জেমের দেশ ত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা

admin ঢাকা
আপডেট: 14 June 2019, 21:04

যশোর প্রতিনিধি: সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বলেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ সদরদপ্তর থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে তার পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে । তিনি বলেন, ‘মোয়াজ্জেম যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যেতে না পারেন।’
প্রসঙ্গত, ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নুসরাতের গায়ে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর ১০ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানার দায়িত্ব সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। ওই মামলায় নুসরাতের জবানবন্দি নেওয়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা হয় ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই মামলায় গত ২৭ মে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে এপ্রিলের শুরুতে ওসি মোয়াজ্জেমকে সোনাগাজী থেকে সরিয়ে নেওয়া হয় পুলিশের রংপুর রেঞ্জে। পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
গত বুধবার মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা বুধবার তার পৈতৃক নিবাস যশোরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে যশোর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন জানিয়েছেন, সাবেক ওসি মোয়াজ্জেমের বাড়ি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, যশোর শহরের চাঁচড়া ডালমিল রায়পাড়ায় মোয়াজ্জেমদের বাড়িটিতে এখন তার দুই ভাই ও এক বোন মায়ের সঙ্গে বসবাস করেন। ঈদের আগে স্বজনদের সঙ্গে কথা হয় মোয়াজ্জেমের। এখন গ্রেপ্তারি পরোয়ানা আসায় বাড়িটি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, মোয়াজ্জেজের গ্রেপ্তারের আদেশ তার বাড়ি যশোরে পাঠানোর পর সীমান্তবর্তী শার্শা ও বেনাপোল পোর্ট থানাকে তা অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। সীমান্তে কড়া নজরদারি রয়েছে জানিয়ছেন যশোর-৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *