ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুর্যোগ বিষয়ক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ

admin
June 13, 2019 11:50 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী দুর্যোগ বিষয়ক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা সিপিপি’র আয়োজনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সদর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ৪৫ জন স্বেচ্ছাসেবক সদস্য। প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি জোনাল কার্যালয়, খুলনার উপপরিচালক গোলাম কিবরিয়া। এসময় তাকে সার্বিক সহোযোগিতা করেন উপজেলা সিপিপি টীম লিডার আব্দুল জলিল সিহাব, ইউনিয়ন টীম লিডার খুরশীদ আলম, ১ ও ৩ নং ওয়ার্ডের ইউনিট টীম লিডার রবিউল ইসলাম ও দীপন মন্ডল। দূর্যোগের আগে, দূর্যোগ চলাকালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয় স্বেচ্ছাসেবকদের। প্রশিক্ষণ শেষে প্রত্যেক সদস্যকে একটি করে সিপিপি জ্যাকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।