ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় খাস জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 13 June 2019, 23:49

দেবহাটা প্রতিনিধি: পারুলিয়ায় পাকা ড্রেন ভেঙ্গে সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
পানি নিষ্কাশনের জন্য পারুলিয়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে ইউপি চেয়ারম্যানের বাড়ির পথে কালভার্ট সংলগ্ন রাস্তার ধারে একটি পাকা ড্রেণ নির্মাণ করা হয়। কোন কিছুর তোয়াক্কা না করে ওই পাঁকা ড্রেন ভেঙে দিনে দুপুরেই ভবন নির্মাণ করার পাঁয়তারা করছেন দক্ষিণ পারুলিয়া গ্রামের জোহর আলীর পুত্র আয়রুল ইসলাম ও আজহারুল ইসলাম। তারা ড্রেনটির দুই পাশে দশ থেকে পনের হাত ভেঙে ফেলেছে। দিনে দুপুরেই একাধিক মিস্ত্রি দিয়ে সরকারি খাস জায়গার ড্রেনটি ভরাট করে পাকা কংক্রিট ভবণ নির্মাণ করছে।
এব্যাপারে আজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গায় আমাদের দোকান ঘর ছিল। আমরা পূর্বের জায়গায় নতুন করে ঘর নির্মাণ করছি। এবিষয়ে ইউপি সদস্য শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা জানিয়ে বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেনটি পুনঃনির্মাণ করে দেওয়ার জন্য বলেছি। পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *