ব্যাংদহায় এনআই ‘নজরুল ইসলাম’ চত্বর কাজের উদ্বোধন
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্যাংদহা বাজারে এন.আই (নজরুল ইসলাম) চত্বর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টায় এন আই (নজরুল ইসলাম) চত্বরের কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাজেশ্বর দাশ, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দীন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু প্রমূখ।

Leave a Reply