ফিংড়ীতে জেলা পরিষদের সাড়ে ৮৩ লাখ টাকার চেক বিতরণ
ফিংড়ী (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে ৮৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সাতক্ষীরার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এখানে কোনো বৈষম্য বা স্বজনপ্রীতির সুযোগ নেই। সাধারণ মানুষের উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহউদ্দিন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক খান আল ইমরান, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দিন সরদার, মহাদেব কুমার ঘোষ, আব্দুর রকিব ঢালী, আশরাফ হোসেন, শেখ জাকিরুল হক প্রমুখ।

Leave a Reply