ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

admin ঢাকা
আপডেট: 13 June 2019, 20:59

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাজহার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনিছুর রহমান ও হাসেম আলী নামে আরও দু’জন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হতাহত তিনজন মোটরসাইকেলে করে চৌগাছা থেকে কোটচাঁদপুর যাচ্ছিলেন। পথে মুক্তদাহ মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাজহারের মৃত্যু হয়। চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক এবং মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *