ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌখিকভাবে তালাক সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 13 June 2019, 00:01

যশোর প্রতিনিধি: মৌখিক তালাক সহ্য করতে না পেরে হাফিজা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হাফিজা খাতুন ওই এলাকার জাহিদ পারভেজের ভাড়াটিয়া আব্দুল হালিমের মেয়ে। বছর খানেক আগে ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের সাইফুল ইসলামের সাথে তার বিয়ে হয়। যশোর কোতয়ালি মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে ঝুমঝুমপুর এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হাফিজা খাতুনের ফুফা আব্দুল মজিদ জানান, হাফিজার বিয়ের সময় আসববাপত্রসহ প্রায় লাখ টাকার বিভিন্ন পণ্য যৌতুক দেয়া হয়। পরে সাইফুলের পরিবার যৌতুক হিসেবে আরো দুই লাখ টাকা দাবি করে। দিতে না পারায় সাইফুলসহ তার মা-বাবা বিভিন্ন সময় হাফিজাকে নির্যাতন করতেন। একপর্যায়ে মাস দুয়েক আগে সাইফুল হাফিজাকে মৌখিকভাবে তালাক দেন। এ নিয়ে যশোর লিগাল এইডে তিন দফা সালিশ হয়। তবে কোন সমাধান না হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ায় তিনি আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *