সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মালামাল উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫১ হাজার ২৬০ টাকা মুল্যের ভারতীয় ভিভেল শ্যাম্পু, গরু, বাই সাইকেল, বাই সাইকেলের খুচরা যন্ত্রাংশ, এ্যাপেল জুস, জুতা/সেন্ডেল, আগরবাতি, পাতার বিড়ি, হরলিক্স চা পাতাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১জুন) ল²ীদাড়ি, কলারোয়ার রাজপুর, কাকডাংগা, কালিয়ানী, হাড়দাহ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।
অপরদিকে বুধবার (১২জুন) ঘোষপাড়া ১টি ভারতীয় বাই সাইকেল এবং ১২ টি ভারতীয় এ্যাপেল জুস জব্দ করে। সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply