ঢাকাWednesday , 12 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের আটুলিয়ায় জনসাধারনের চলাচলের রাস্তা দখলের পাঁয়তারা

admin ঢাকা
আপডেট: 12 June 2019, 22:39

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সর্দার বাড়ির মোড় সংলগ্ন রাস্তা দখলের পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় মৃত সবেদ সরদারের দুই ছেলে শাহাজান সরদার ও বিল্লাল সরদারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, ৫০ বছরের পুরাতন এই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়, ব্র্যাক স্কুল, হাইস্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে। স্থানীয়রা ওই রাস্তা দিয়ে মসজিদ, পাঞ্জাখানা, হাট-বাজারসহ শ্যামনগর উপজেলা সদরে যাতায়াত করে। কিন্তু সম্প্রতি শাহাজান সরদার ও বিল্লাল সরদার ওই রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করছে। তারা প্রভাবশালী লোকের ছত্রছায়ায় থাকার কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। ১৩০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই খোলন বলেন, পথটি বন্ধ হয়ে গেলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হবে। আমরা চাই কোমলমতি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাস্তাটি যেন বন্ধ না হয়। এ ব্যাপারে শাহাজান সরদার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ির সামনে দিয়ে জনসাধারণ যাতায়াত করুক সেটা আমি চাই না। সামনে থেকে একটু ঘুরিয়ে আমার নিজের জায়গার উপর দিয়ে নতুন রাস্তা করে দেবো।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু এ ব্যাপারে বলেন, এলাকাবাসী লিখিতভাবে আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি সংশ্লিষ্ট মেম্বারকে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছি। ৩নং ওয়ার্ডের মেম্বর সাইফুল ইসলাম বলেন, পুরাতন এই রাস্তা দীর্ঘদিন যাবত জনসাধারণের জাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে। পারিবারিক দ্ব›েদ্বর জের ধরে রাস্তাটি আটকে দেয়া হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *