ঢাকাWednesday , 12 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মৌতলা থেকে সরকারি বই জব্দ

admin ঢাকা
আপডেট: 12 June 2019, 00:05

শেখ শাওন আহমে সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা থেকে বিপুল পরিমাণ সরকারি বই জব্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মৌতলা বাজারের ভাংড়ি ব্যবসায়ী বিশ্বজিৎ কুমারের দোকানে পার্শবর্তী শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের শামীম হোসেন নামে এক ব্যক্তি ৩ হাজার চার’শ কেজি বই বিক্রি করতে যান। এসময় জনতা তাকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। শামীম হোসেন বলেন, তিনি বইগুলো শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেনের কাছ থেকে কিনেছেন।
এব্যাপারে মৌতলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান জানান, স্থানীয় জনতা বইসহ শামীমকে ধরে পরিষদে নিয়ে আসলে আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই। তিনি বইগুলো পরিষদ হেফাজতে রাখতে বলেছেন। অপরদিকে সাংবাদিকরা শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেনের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, রেজুলেশন করে বই গুলো বিক্রি করা হয়েছে। তবে ভুলক্রমে ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষের বইগুলো চলে গেছে। বুধবার সকালে বৈধ কাগজপত্র দেখিয়ে বইগুলো নিয়ে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *