ঢাকাSunday , 19 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াইয়ের মেশিন প্রদান

admin ঢাকা
আপডেট: 19 August 2018, 16:22

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াইয়ের মেশিন প্রদান করা হয়েছে।
রোববার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন উপজেলার ঝিকরা সিআইজি সমবায় সমিতিকে ভুট্টা মাড়াইয়ের মেশিন প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, ঝিকরা সিআইজি সমবায় সমিতির নেতৃবৃন্দ ও কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিকরা সিআইজি সমবায় সমিতির নেতা ঝিকরা গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে প্রত্যেক মৌসুমে এ উপজেলার কৃষকদের ভুট্টা মাড়াইয়ের জন্য চুয়াডাঙ্গা থেকে মেশিন ভাড়া করে আনতে হতো। কিন্তু উপজেলা পরিষদ ভুট্টা মাড়াইয়ের একটি মেশিন তাদের সমিতিকে প্রদান করায় এলাকার কৃষকরা উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *