সাতক্ষীরা পৌরসভার টেন্ডার নিয়ে সংবাদ প্রকাশে লিগ্যাল নোটিশ : ক্ষমা না চাইলে মামলা
ডেস্ক রিপোর্ট: দৈনিক পত্রদূত পত্রিকার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ জুন) সাতক্ষীরা পৌর মেয়রের আইনজীবী অ্যাড. এসএম আলমগীর আলম বাপীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৯ মে) সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকায় প্রথম পাতায় ‘উপজেলার বাতাস সাতক্ষীরা পৌরসভায়, টেন্ডার ছাড়াই ৪৬ লক্ষ টাকার ২টি প্রকল্প ভাগ-বাটোয়ারা’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে এ নোটিশ দিয়েছেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পক্ষে তার আইনজীবী। এই লিগ্যাল নোটিশ পওয়ার ৭ দিনের মধ্যে প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং পত্রদূত পত্রিকায় পুনরায় এতদ সংক্রন্ত বিষয়ে সংবাদ প্রকাশ না করলে দৈনিক পত্রদূত পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জাতীয় প্রেসক্লাব ঢাকাসহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল এবং প্রচলিত আইনে ক্ষতিপূরণের মামলাসহ অন্যান্য মামলা দায়ের করা হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।

Leave a Reply