ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে সড়ক ও জনপদের জায়গা দখল করে চলছে ভবন নির্মাণ

admin ঢাকা
আপডেট: 11 June 2019, 22:06

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজে সরকারি সড়ক ও জনপদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফলকাটি গ্রামের রাজ্জাক গাইনের ছেলে রব গাইন ও মুন্সিগঞ্জ উত্তর কদমতলার মুনছুর সর্দারের ছেলে রাজ্জাক সরদার স্থানীয় স্বার্থান্বেষী মহলকে ম্যানেজ করে সরকারি সড়ক ও জনপদের জায়গা দখল করে ৫ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করছেন। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।
সূত্র আরো জানায়, ওই ভবন নির্মাণ শুরু করার ফলে ১২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ উপ-সহকারী প্রকৌশলী কামরুল শেখ কে জানানো হলে, তিনি দ্রæত কাজ বন্ধ করে দেন। কিন্তু দখলকারীরা তার নিষেধ অমান্য করে বহাল তবিয়তে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে আবারও জানানো হলে নোটিশ পাঠিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘এ ব্যপারে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *